কবুতর পালনের গুরুত্ব আজকের আলোচনার বিষয়। “কবুতর পালনের গুরুত্ব [ Importance of rearing pigeons ]” ক্লাসটি “পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং ২ [ Poultry Rearing & Farming 2 ]” কোর্সের পাঠ্য। “কবুতর পালনের গুরুত্ব [ Importance of rearing pigeons ]” ক্লাসটি এসএসসি ও দাখিল (ভোকেশনাল) [ SSC & Dakhil (Vocational) ] এর ১ম অধ্যায়ের [ Chapter 1 ] পাঠ। নিয়মিত ক্লাস পেতে গুরুকুল কৃষি, মৎস্য ও পশুসম্পদ গুরুকুলে যুক্ত থাকুন।
কবুতর পালনের গুরুত্ব
কবুতর পালনের গুরুত্ব ( Importance of keeping pigeon)
বসত বাড়ীতে পারিবারিক ভিত্তিতে বা বাণিজ্যিকভাবে অল্প শ্রমে, অবসরকালীন সময়ে বিনা খরচে অথবা নাম মাত্র খরচে কবুতর পালন করে প্রচুর টাকা আয় করা যায়। কবুতরের মাংস হাঁস-মুরগির মাংসের চেয়ে অধিক সুস্বাদু এবং পুষ্টিসমৃদ্ধ। বৃদ্ধ মানুষ, বাচ্চাদের এবং অসুস্থ রোগী বা সদ্য রোগমুক্ত ব্যক্তিদের জন্য কবুতরের মাংস এবং সুপ খুব উপকারী। বাজারে হাঁস-মুরগির মাংসের চেয়ে কবুতরের বাচ্চার চাহিদা বেশি। হাঁস মুরগি পালনে ঘরের আশেপাশে দুর্গন্ধ ছড়ানোর সম্ভাবনা থাকে, কিন্তু কবুতরের ঘরে তেমন কোনো দুর্গন্ধ থাকে না।

কবুতর ঘন ঘন বাচ্চা দেয়। তিন চার সপ্তাহের মধ্যেই বাচ্চা খাওয়ার উপযোগী হয়। খোপে একজোড়া কবুতর থাকলে প্রায় প্রতি মাসে একজোড়া এবং খোপে ৬০-৬৫ জোড়া কবুতর থাকলে প্রায় প্রতি দিনই একজোড়া বাচ্চা কবুতর পাওয়া যাবে। এতে একটি ছোট পরিবারের প্রতিদিনের প্রাণিজ আমিষের অভাব অনেককাংশে পূর্ণ হতে পারে। এছাড়া হাঁস-মুরগির চেয়ে কবুতরের রোগব্যাধি অনেক কম হয় ।
কবুতর পালনের সুবিধা ও অসুবিধাসমূহ Advantages and disadvantages of keeping pigeon
সুবিধাসমূহ :
- বিনিয়োগ কম।
- বেকার যুবক এবং দুস্থ মহিলাদের কর্মসংস্থানের উপায়।
- শিক্ষিত লোকও বাণিজ্যিক ভিত্তিতে খামার করে আয় বর্ধন করতে পারে।
- সংক্ষিপ্ত প্রজননকাল ৷
- রোগবালাই কম।
- অল্প জায়গায় পালন করা যায়।
- অল্প খাদ্যের প্রয়োজন হয়।
- প্রতিপালন অত্যন্ত সহজ ।
- পরিবেশ বান্ধব, ভারসাম্যতা বজায়কারী এবং প্রাকৃতির সৌন্দর্য বর্ধনকারী।
- মাংস সুস্বাদু, পুষ্টিকর, সহজপাচ্য এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণের উৎস। ম
- ল জৈব সার হিসেবে ব্যবহার করা যায়।
- কবুতর অতি তাড়াতাড়ি পোষ মানে ৷
অসুবিধাসমূহ
- পালন বিষয়ক কারিগরি জ্ঞানের অভাব ।
- দেশি বা বিদেশি জাতের কবুতর কেনার বিশ্বস্ত উৎসের অভাব।
- কবুতর ক্রয় বা বিক্রয় করার ভালো স্থানের অভাব ।
- কবুতর প্রতিপালন সংক্রান্ত জ্ঞানের অভাব ।

কবুতর পালনের গুরুত্ব নিয়ে বিস্তারিত ঃ
