ভেষজ উদ্ভিদ দিয়ে কবুতরের প্রাথমিক চিকিৎসা

ভেষজ উদ্ভিদ দিয়ে কবুতরের প্রাথমিক চিকিৎসা নিয়ে আজকের আলোচনা। অনেকেই শখের বশে কবুতর পালন করেন। এছাড়া আমাদের দেশে এখন বাণিজ্যিকভাবেও কবুতর পালন করছেন কেউ কেউ। বিশেষ করে বেকারত্ব দূর করতে কবুতর পালন ব্যাপক ভূমিকা পালন করছে। কবুতর পালন করতে বেশি জায়গারও প্রয়োজন হয় না। অন্যদিকে কম খরচে অল্প সময়ে বাচ্চা পাওয়া যায়, বাজারে দামও বেশি। তাই খুব সহজেই কবুতর পালন করে আয় করা সম্ভব। কবুতর পালন শুরু করার আগে এর খাবার, রোগ এবং কবুতরের দাম সম্পর্কে ধারনা থাকতে হবে।

একটি বন্য কবুতর

 

ভেষজ উদ্ভিদ দিয়ে কবুতরের প্রাথমিক চিকিৎসা

 

 

 

কালোজিরা [ Black Cumin ] :

কালোজিরা সব প্রাণীর জন্যই ভালো প্রতিরোধক। এটি শরীরের কোষ বৃদ্ধিতে সাহায্য করে। কালোজিরা খাওয়াবার নিয়ম:

  • কবুতরের খাবারের সাথে মিক্স করে দেওয়া যায়।
  • এক চা চামচ বা পরিমাণ মত নিয়ে ভালো ভাবে পেস্ট করে ১লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হয়।

 

তুলশী পাতা [ Basil Leaves ] :

কবুতরের ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট, ফুসফুসের সমস্যা ইত্যাদির চিকিৎসার জন্য তুলশী পাতা কাজে লাগে। খাওয়াবার নিয়ম:

  • ১লিটার পানিতে পরিমান মত পাতা নিয়ে পেস্ট করে মিক্স করে খাওয়াতে হয়।

 

সিরাজি কবুতর
সিরাজি কবুতর

 

এলোভেরা [ Aloe Vera ]:

এলোভেরা দিয়ে কবুতরের নিন্মোক্ত বিষয়ে  প্রাথমিক চিকিৎসা করা যায়:

  • গরমে দূর্বলতা দূর করে।
  • কিডনি ও ফুসফুস ভালো রাখে।
  • পেটের সমস্যা দূর করে।
  • অনেক কবুতর বাচ্চার পালক উঠিয়ে ফেলে এটার সমাধান হিসেবে ভালো কাজ করে।
  • পালক গজাতে সাহায্য করে।

খাওয়াবার নিয়ম:

  • পরিমান মত পানিতে মিক্স করে খাওয়াতে হয়।

 

পুদিনা পাতা [ Mint Leaves ]:

পুদিনা পাতা দিয়ে কবুতরের নিন্মোক্ত বিষয়ে  প্রাথমিক চিকিৎসা করা যায়:

  • কবুতরের পেটের সকল সমস্যা দূর করে।
  • আমাশা দূর করে।
  • রুচি বৃদ্ধি করে।
  • ঠান্ডা দূর করে।

খাওয়াবার নিয়ম:

১০-১৫ টি পাতা বা পরিমান মত নিয়ে ভালো ভাবে পেস্ট করে ১ লিটার পানিতে মিক্স করে খাওয়াতে হয়।

 

লক্ষা কবুতর
লক্ষা কবুতর

 

থানকুনি পাতা [ Thankuni Leaves ]:

থানকুনি পাতা দিয়ে কবুতরের নিন্মোক্ত বিষয়ে  প্রাথমিক চিকিৎসা করা যায়:

  • পেটের সমস্যা দূর করে।
  • রক্ত আমাশা দূর করে।

খাওয়াবার নিয়ম:

পরিমান মত নিয়ে ভালো ভাবে পেস্ট করে, পানিতে মিক্স করে খাওয়াতে হয়।

 

হলুদ [ Turmeric ]:

হলুদ [ Turmeric ] দিয়ে কবুতরের নিন্মোক্ত বিষয়ে  প্রাথমিক চিকিৎসা করা যায়:

  • এটি এন্টিবায়োটিক হিসেবে ভালো কাজ করে।
  • কবুতরের পেটে সব ধরনের সমস্যা দূর করে। যেমন, রক্ত আমাশা, সবুজ পায়খানা, চুনা পায়খানা, ইত্যাদি।

খাওয়াবার নিয়ম:

১. দুই চা চামচ হলুদ বা পরিমান মত নিয়ে ভালো ভাবে পেস্ট করে পানির মিক্স করে খাওয়াতে হয়।
২. কুচি কুচি করে কেটে পরিমান মত খাওয়ানো যায়।

 

বাড়ির দেয়ালে বসে রোদ পোহাচ্ছে একদল কবুতর
বাড়ির দেয়ালে বসে রোদ পোহাচ্ছে একদল কবুতর

 

দারচিনি, এলাচ, লবঙ্গ [ Cinnamon, Cardamom, Cloves ]:

দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে কবুতরের নিন্মোক্ত বিষয়ে  প্রাথমিক চিকিৎসা করা যায়:

  • কবুতরের পেতে কোন ব্যাকটেরিয়া বা বদহজম ইত্যাদি সমস্যা দূর করে।
  • কবুতরের মুখে বা গলার ভিতরে গা হলে তা দূর করে।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • কবুতরের ডাক বৃদ্ধি করে।

খাওয়ার নিয়ম:

১লিটার পানিতে ( ২টা লবঙ্গ, ১টি মিডিয়াম দারচিনি, ২টা এলাচ) নিয়ে ভালো ভাবে পেস্ট করে পানির মিক্স করে খাওয়াতে হয়।

Leave a Comment