মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি | পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং

মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি আজকের আলোচনার বিষয়।মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি [ Methods Of Raising Chickens ] ক্লাসটি পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং ১ [Poultry Rearing & Farming 1] কোর্সের পাঠ্য। মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি [ Methods Of Raising Chickens ] ক্লাসটি নবম শ্রেণীর ৪র্থ অধ্যায়ের পাঠ। নিয়মিত ক্লাস পেতে গুরুকুল কৃষি, মৎস্য ও পশুসম্পদ গুরুকুলে যুক্ত থাকুন।

 

মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি

মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি

মােরগ-মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। মুরগির সঠিক উৎপাদন পেতে হলে অবশ্যই স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণ করতে হবে। মুরগির বাসস্থান যে এলাকায় তৈরি করা হবে, সে এলাকায় প্রাপ্ত উপকরণের উপর ভিত্তি করে পদ্ধতি গ্রহন করা উচিত। এতে নির্মাণ ব্যয় অনেক কম হবে এবং খামারিরা অতি সহজেই নির্মাণ করতে পারবেন। আমাদের দেশে খামারিরা সাধারনত ৩টি পদ্ধতিতে ডিমপাড়া মুরগি পালন করে থাকে। যথাঃ

  • লিটার পদ্ধতি
  • মাচা পদ্ধতি ও
  • খাঁচা পদ্ধতি।

নিন্মে প্রতিটি পদ্ধতির সুবিধা-অসুবিধা সহ বিস্তারিত আলোচনা করা হলো।

 

মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি

 

লিটার পদ্ধতিতে মুরগি পালনঃ

এই পদ্ধতিতে ঘরের মেঝের উপর বিছানা হিসাবে কাঠের গুঁড়া, তুষ, খড়ের ছােট ছােট টুকরা ইত্যাদি ব্যবহার করে মুরগি পালন করা যায়। লিটারের সহজলভ্যতা ও দামের উপর নির্নয় করে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম লিটার ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ স্থানে ধানের তুষ ব্যবহার করা হয়।

লিটার পদ্ধতি আবার দুই প্রকার :

(ক) লিটার পদ্ধতি: এই পদ্ধতিতে ঘরের মেঝেতে ২-৩ ইঞ্চি পুরু করে লিটার বিছানো থাকে।

(খ) ডিপ লিটার পদ্ধতি: ঘরের মেঝেতে পুরু বা মােটা করে লিটার দেওয়া হয়। সাধারণত ৪-৮ ইঞ্চি,পুরু করে লিটার দেওয়া হয়।

লিটার পদ্ধতিতে বাচ্চা মুরগির জন্য ২-৩ ইঞ্চি, বাড়ন্ত মুরগির জন্য ৩-৪ ইঞ্চি ও ডিম উৎপাদনকারী মুরগির জন্য ৪-৮ ইঞ্চি পুরু করা উচিত। মুরগি ঘরে উঠানাের ১ সপ্তাহে পূর্বে লিটার সরবরাহ করতে হবে।

 

লিটার পদ্ধতিতে মুরগি পালনের সুবিধা :

  • নির্মাণ ব্যয় কম।
  • লিটার ব্যবহার করলে মুরগির পায়খানা ঘরের মেঝের সাথে লেপ্টে থাকে না।
  • ঘর শুকনা ও দুর্গন্ধমুক্ত থাকে।
  • ঘরে মুরগির অবস্থানকাল পর্যন্ত পরিষ্কার করতে হয় না।
  • ডিম পাড়া শেষে বাতিল মুরগি বিক্রির পর লিটার পরিষ্কার করতে হয় ।
  • ডিমের গুণগুণ ভালাে হয় ও ডিম কম ভাঙে।
  • ডিম উৎপাদন বেশি হয়।
  • মুরগির স্বাস্থ্য ভালাে থাকে।
  • মুরগি বেশি আরাম ও স্বাচ্ছন্দ্য বােধ করে।
  • তুলনামূলক সহজ ব্যবস্থাপনা।
  • লিটারের মধ্যে একপ্রকার ভিটামিন ও আমিষ তৈরি হয় যা মুরগি লিটার থেকে খুঁটে খায়। •
  • লিটার জৈব সার হিসাবে জমিতে ব্যবহার করা যায় এবং জৈব খাদ্য হিসাবে মাছের জন্য ব্যবহার
  • করা যায়।

লিটার পদ্ধতিতে মুরগি পালনের অসুবিধা :

  • শ্রমিক খরচ বেশি।
  • ডিম ময়লা হওয়ার সম্ভাবনা থাকে।
  • অধিক জায়গা প্রয়ােজন হয়।
  • রােগব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি।
  • মেঝেতে ডিম পাড়ার প্রবণতা হতে পারে।
  • ভিজা লিটার মুরগির স্বাস্থ্যের ক্ষতি করে।
  • লিটারের আর্দ্রতা বেশি থাকলে অ্যামােনিয়া গ্যাস উৎপন্ন হয় যা মুরগির জন্য ক্ষতিকর।

 

মুরগি 1 মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি | পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং

 

মুরগি পালনের বিভিন্ন পদ্ধতি নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment