ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ডি আজকের আলোচনার বিষয়। “ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ডি [ Vitamin D Deficiency Disease ]” ক্লাসটি “পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং ১ [ Poultry Rearing & Farming 1 ]” কোর্সের পাঠ্য। “ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ডি [ Vitamin D Deficiency Disease ]” ক্লাসটি এসএসসি ও দাখিল (ভোকেশনাল) [ SSC & Dakhil (Vocational) ] এর ১ম অধ্যায়ের [ Chapter 1 ] পাঠ। নিয়মিত ক্লাস পেতে গুরুকুল কৃষি, মৎস্য ও পশুসম্পদ গুরুকুলে যুক্ত থাকুন।
ভিটামিনের অভাবজনিত রোগ ভিটামিন ডি
মুরগির ভিটামিন
মুরগির ভিটামিনকে দুই বাগে ভাগ করা যায়। যথা-
- চর্বিতে দ্রবণীয় ভিটামিন
- পানিতে দ্রবণীয় ভিটামিন

চর্বিতে দ্রবণীয় ভিটামিন
যে সকল ভিটামিন তেল বা চর্বিতে দ্রবিভুত হয় তাদের কে চর্বিতে দ্রবণীয় ভিটামিন বলা হয়। এ সকল ভিটামিন গুলো হলো-
- ভিটামিন এ
- ভিটামিন ডি
- ভিটামিন ই
- ভিটামিন কে
মুরগির ভিটামিন ডি এর অভাবজনিত রোগ
হাঁস মুরগির ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ ক্ষমতা বা কার্যকারিতা বিনষ্ট হয়। ফলে শরীরে হাড় গঠন বাধাগ্রস্ত হয় এবং ডিমের খোসা পাতলা হয়ে যায়।
ভিটামিন ডি এর অভাবজনিত রোগ লক্ষণ
- বাড়ন্ত মুরগির দৈহিক বৃদ্ধি ঠিকমতো হবে না।
- রিকেটস বাহার বাঁকা হয়ে যাওয়া রোগ সৃষ্টি হয়।
- মোরগ মুরগির ঠোঁট নরম ও বাঁকা হয়ে যায়।
- পায়ের নখ এবং হারগুলো নরম হতে থাকে।
- হাঁস-মুরগি হাঁটতে পারে না এবং পায়ের উপর বসে থাকে।
- প্রাপ্তবয়স্ক মুরগির ক্ষেত্রে অস্টিওম্যালেসিয়া রোগ দেখা যায়।
- ডিমের খোসা অস্বাভাবিক রকম পাতলা হতে থাকে।
- অনেক সময় খোসাবিহীন ডিম পাড়ে ডিম পারা এবং ডিম হতে বাচ্চা ফোটার হার কমতে থাকে।
ভিটামিন ডি প্রাপ্তির প্রাকৃতিক উৎস
- কড লিভার অয়েল
- মাছের তেল
ভিটামিন ডি এর অভাব এর প্রতিকার
ভিটামিন এ ভিটামিন ডি ক্যাপসুল একই প্রক্রিয়ায় খাওয়াতে হবে। ভিটামিন ডি ওরাল সলুসন যেমন ভিটা-ডি প্লান সিরাপ খাওয়াতে হবে।
সতর্কতা
অতিরিক্ত মাত্রায় ভিটামিন ডি অনেকদিন যাবত ব্যবহার করতে থাকলে কিডনির ক্ষতি হতে পারে। ভিটামিন ডি এর সাথে ফসফরাস ও ক্যালসিয়াম এর পরিমাণ যাতে ঠিকমত থাকে তা নিশ্চিত করতে হবে। হাঁস মুরগির সুষম খাদ্যের পরিমাণ মতো ভিটামিন মিনারেল প্রিমিক্স দিয়ে খাদ্য তৈরি করা উচিত।

