মুরগির জাত পরিচিতি আজকের ক্লাসের আলোচ্য বিষয়। মুরগির জাত পরিচিতি জরুরী এই বিষয়ে কাজ করতে হলে। মুরগির জাত পরিচিতি ক্লাসটিতে মুরগীর বিভিন্ন জাত পরিচিতি নিয়ে পাঠদান করেছেন জনাব কাজল বরণ বিশ্বাস, চীফ ইন্সট্রাক্টর, হোসেনাবাদ টিএসসি, কুষ্টিয়া। মুরগির জাত পরিচিতি ক্লাসটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের, ভোকেশনাল ডিসিপ্লিনের, পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং ১ (কোর্স কোড : ৮০১৩) [Poultry Rearing & Farming 1] এর অংশ, যেটি এই সময়ের সিলেবাস অনুযায়ী ৯ম শ্রেণীতে পড়ানো হয়। এটি নবম ধ্রেণীর ৩য় অধ্যায়ের পাঠ।
মুরগির জাত পরিচিতি
বহু প্রাচীনকাল অর্থাৎ (প্রায় ২০০০ খ্রিস্টপূর্ব) থেকে মােরগ-মুরগিকে পােষ মানিয়ে গৃহপালিত পাখি হিসেবে পালনের ইতিহাস জানা যায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন জঙ্গলের বন্য মুরগি থেকে আধুনিক গৃহপালিত মােরগ-মুরগির উৎপত্তি হয়েছে বলে জানা যায়। ইউরােপীয় বণিকেরা এশিয়া থেকে মুরগি সংগ্রহ করে সেগুলােকে নিজের দেশে নিয়ে যেত। ধারণা করা হয় যে, নিম্নলিখিত চারটি বন্য প্রজাতির থেকে আধুনিক মােরগ-মুরগির উৎপত্তি হয়েছে।

| নাম | ইংরেজি নাম | বৈজ্ঞানিক নাম |
| রেড জঙ্গল ফাউল | Red jungle fowl | Gallus gallus |
| সিলােন জঙ্গল ফাউল | Ceylon Jungle fowl | Gallus lafayetti |
| গ্রে জঙ্গল ফাউল | Grey Jungle fowl | Gallus Sonnerratti |
| জাভা জঙ্গল ফাউল | Java Jungle fowl | Gallus varius |
উল্লিখিত Gallus gallus প্রজাতিটি মােরগ-মুরগির প্রধান পূর্বপুরুষ বলে ধরা হয়। তবে চারটি প্রজাতিই অত্যন্ত সম্পর্কযুক্ত এবং এগুলাে ইন্টারব্রিউ হিসেবে পরিচিত।
জাতের সংজ্ঞা শ্রেণি (Class) : যে সমস্ত মােরগ-মুরগির জাত কোনাে এক বিশেষ জায়গা থেকে উদ্ভূত বা উৎপন্ন হয়েছে, সে সমস্ত জাতকে সমষ্টিগতভাবে একটি শ্রেণি বলা হয়।
যেমন : এশিয়াটিক শ্রেণি, আমেরিকান শ্রেণি ইত্যাদি।
জাত (Breed): একই শ্রেণির অন্তর্গত একটি জাতের মােরগ-মুরগির নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন- দেহের আকার, আকৃতি, চামড়ার রং, আঙ্গুলের সংখ্যা, পায়ের নালা পালকবিহীন না পালকাবৃত, ডিমের রং ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলাে পরবর্তী বংশধরে সমভাবে প্রকাশ পাবে।
যেমন – লেগহর্ন, ব্লাক অস্ট্রালপ ইত্যাদি জাত।
উপজাত (Variety): পালকের রং এবং মাথার খুঁটির ধরনের উপর ভিত্তি করে একটি জাতের উপবিভাগকে উপজাত বলা হয়। | যেমন- লেগহর্ন জাতের মধ্যে আবার একক খুঁটি বিশিষ্ট হােয়াইট লেগহর্ন, গােলাপ সদৃশ ঝুঁটি বিশিষ্ট হােয়াইট লেগহর্ন ইত্যাদি উপজাত রয়েছে।
স্ট্রেইন (Strain): কোনাে একক প্রজননকারী প্রতিষ্ঠান কর্তৃক কমপক্ষে ৫ বংশ পরম্পরায় প্রজননের মাধ্যমে সৃষ্ট একই বৈশিষ্ট্য সম্পন্ন মুরগির উপজাতকে স্ট্রেইন বলে। যেমন: স্টার ক্রস, স্টার ব্রো। এটা বিশেষ উদ্দেশ্যে বংশ পরম্পরায় ইনব্রিডিং-এর মাধ্যমে তৈরি হয়।

