কোয়েলের বাসস্থান লিটার পদ্ধতি | পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং

কোয়েলের বাসস্থান লিটার পদ্ধতি আজকের আলোচনার বিষয়। “কোয়েলের বাসস্থান লিটার পদ্ধতি [ Koel’s Litter Method ]” ক্লাসটি “পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং ২ [ Poultry Rearing & Farming 2 ]” কোর্সের পাঠ্য। “কোয়েলের বাসস্থান লিটার পদ্ধতি [ Quail’s Litter Method ]” ক্লাসটি এসএসসি ও দাখিল (ভোকেশনাল) [ SSC & Dakhil (Vocational) ] এর ৪র্থ অধ্যায়ের [ Chapter 4 ] পাঠ। নিয়মিত ক্লাস পেতে গুরুকুল কৃষি, মৎস্য ও পশুসম্পদ গুরুকুলে যুক্ত থাকুন।

 

কোয়েলের বাসস্থান লিটার পদ্ধতি

লিটার পদ্ধতিতে কোয়েল পালন

এই পদ্ধতিতে সাধারনত কাঁচা মাটির উপরে বা পাকা ফ্লোরে লিটার অর্থাৎ শুকনো কাঠের গুড়ি (স”মিল এ পাওয়া যায়),ধানের তুষ বা চিটা অথবা বালি ৩-৫ ইঞ্চি পুরু করে বিছিয়ে দিয়ে তার উপরে কোয়েল পালন করা হয়।

 

কোয়েলের বাসস্থান লিটার

 

লিটার ব্যবস্থাপনাঃ

লিটারঃ পোল্ট্রির ঘরে শয্যা হিসেবে ব্যবহৃত বিভিন্ন বস্তুকে লিটার বলে৷ এক কথায় বাসস্থানকে আরামদায়ক করার জন্য কোয়েলের ঘরে যে বিছানা ব্যবহার করা হয় তাই লিটার।

লিটারের উপকরণঃ লিটার হিসেবে সাধারণত ধানের তুষ, করাতের গুঁড়া, ধান বা গমের শুকনো খড়ের টুকরো, কাঠের ছিলকা, বাদামের খোসার গুঁড়া ইত্যাদি ব্যবহার করা হয়৷ এগুলো এককভাবে ব্যবহার না করে সাধারণত কয়েকটি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করা ভাল।

লিটার প্রস্তুতঃ

শুরুতে ৩ সে.মি. পুরু লিটার সামগ্রী পরিস্কার মেঝেতে ছড়িয়ে দিতে হবে৷ ধীরে ধীরে আরো লিটার সামগ্রী যোগ করে ৪-৫ সপ্তাহের মধ্যে এই পুরুত্ব ৫ সে.মি.-এ উন্নীত করতে হবে৷ ব্যাটারি ব্রুডারে পালিত বাচ্চার ক্ষেত্রে শুরুতেই ৫ সে.মি. পুরু লিটার ব্যবহার করতে হবে৷ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে তাজা লিটার সামগ্রী বিছানোর পরপরই কোনো উৎকৃষ্টমানের ও কার্যকরী জীবাণুনাশক স্প্রে করতে হবে৷ তবে, বাচ্চা নামানোর ৭২ ঘন্টা পূর্বেই এ কাজ শেষ করতে হবে৷

লিটারের পরিচর্যাঃ

উৎকৃষ্ট লিটারের আর্দ্রতা সবসময় ২০-২৫% হওয়া উচিত৷ অতিরিক্ত আর্দ্রতা দূর করার ব্যবস্থা করতে হবে৷ লিটারের স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষার জন্য ঘনঘন লিটার উল্টেপাল্টে দিতে হবে৷ ঘরে বায়ু চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে৷ বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে ৪-৫ কেজি/১০ ঘনমিটার জায়গা (ফ্লোর এরিয়া) হিসেবে লিটারে কলিচুন (স্ল্যাকড লাইম) যোগ করতে হবে৷ পানির পাত্রের চারদিকের ভেজা লিটার বদলে তাজা লিটার সামগ্রী দিতে হবে৷ অতিরিক্ত গরমে লিটারের আর্দ্রতা কমে গেলে স্প্রে’র মাধ্যমে পানি ছিটিয়ে আর্দ্রতা ঠিক রাখতে হবে৷

লিটার পদ্ধতিতে পালনের সুবিধা

প্রথমেই বলে নিই লিটার বা মেঝে পদ্ধতিতে কোয়েল পালনের সুবিধার চেয়ে অসুবিধাই বেশি।তবুও কিছু সুবিধা তো আছেই।যেমন-

লিটারের দ্রব্যাদি সহজলভ্য আর সস্তা

এই পদ্ধতিতে শুধুমাত্র ঘর তৈরি করেই মেঝেতে পাখি পালন করা যায়।তাই খরচ কম হয়।কিন্তু খাচা পদ্ধতিতে ঘর এবং খাচা দুটোই তৈরি করা লাগে তাই খরচ বেশি হয়।
কোনো পাখি রোগাক্রান্ত হলে বা কোনো সমস্যা দেখা দিলে সহজেই খামারের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পাখি গুলা সহজেই পর্যবেক্ষণ করা যায়।

 

লিটার পদ্ধতিতে পালনের অসুবিধা

লিটার পদ্ধতিতে কোয়েল পালনের অসুবিধার কথা বলে শেষ করা যাবে না।তবুও কিছু না বলে আর থাকতে পারছি না।

এই পদ্ধতিতে ব্যবহৃত লিটার দ্রব্যাদি জমাট বেঁধে খামারে এমোনিয়া গ্যাস সৃষ্টি হয়।যা পাখির জন্য খুবই ক্ষতিকর।এতে পাখি মারা যেতে পারে এবং ডিমের উৎপাদন কমে যেতে পারে। লিটার জমাট বেঁধে যায় বলে মাঝে মাঝেই লিটার উলট পালট করে দিতে হয়।যা কষ্টসাধ্য। এই পদ্ধতিতে পাখি লিটার বা মেঝের উপরে ছড়িয়ে ছিটিয়ে ডিম পাড়ে ফলে ডিম সংগ্রহ করার কষ্টসাধ্য হয়ে পড়ে। ডিম পেড়ে পাখির যদি দৌড়াদৌড়ি করে বা একটা আরেকটাকে তাড়া করে তবে লিটারে পড়ে থাকা ডিম ভেঙ্গে যায়।যা খামারের জন্য আর্থিক ক্ষতির কারন।

এছাড়া ঘরের মধ্যে ইঁদুর বা ছুঁচো ঢুকে ডিম বা পাখি খেয়ে ফেলতে পারে। এই পদ্ধতিতে রোগ-জীবানু হওয়ার সম্ভাবনা বেশি।কারন পাখি লিটারের উপরেই পায়খানা করে এবং সেই পায়খানা থেকে রোগ-জীবানু সৃষ্টি হতে পারে।

লিটার নষ্ট হয়ে গেলে মাঝে মাঝে তা পরিবর্তন করে দিতে হয়।যা কষ্টসাধ্য এবং একই সাথে ব্যয়বহুল। খাবার ও পানির পাত্র মেঝেতে একটা একটা করে সাজিয়ে দিতে হয়।তাই প্রতিদিন অনেক গুলা পাত্র বের করে পরিষ্কার করে আবার পানি ও খাবার ভরে সাজিয়ে দিতে হয়।এটা সময় সাপেক্ষ ও বেশি শ্রম লাগে।

লিটারের উপরে পড়ে থাকা পায়খানা বা মল পাখির পায়ের সাথে জড়িয়ে গিয়ে তার সাথে লিটার মানে গাছের গুড়ি বা তুষ মিশে পাখির পায়ে শক্ত গুটির মত সৃষ্ট হয়।ফলে পাখি হাটতে পারে না।যার কারনে খাবার ও পানি খেতে পারে না।পাখি শুকিয়ে যায় অবশেষে মারা যেতে পারে। পাখির পালক পড়ে যায় সহজেই। এছাড়া লিটারে পালন করলে কোয়েলের কৃমি রোগ হওয়ার সম্ভাবনা বেশি।

 

কোয়েল পাখি 1 কোয়েলের বাসস্থান লিটার পদ্ধতি | পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং

 

কোয়েলের বাসস্থান লিটার পদ্ধতি নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment