পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায় | পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং

পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায় আজকের আলোচনার বিষয়। “পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায় [ Ways to recognize male and female Koel ]” ক্লাসটি “পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং ২ [ Poultry Rearing & Farming 2 ]” কোর্সের পাঠ্য। “পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায় [ Ways to recognize male and female Koel ]” ক্লাসটি এসএসসি ও দাখিল (ভোকেশনাল) [ SSC & Dakhil (Vocational) ] এর ৪র্থ অধ্যায়ের [ Chapter 4 ] পাঠ। নিয়মিত ক্লাস পেতে গুরুকুল কৃষি, মৎস্য ও পশুসম্পদ গুরুকুলে যুক্ত থাকুন।

 

পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায়

পুরুষ ও মহিলা কোয়েল চেনার বেশ কিছু পদ্ধতি রয়েছে
  1. বুকের পালক দেখে
  2. ডাক শুনে
  3. পায়ুপথ দেখে
এছাড়া বাচ্চা কোয়েলের ভেণ্ট পরীক্ষা করেও লিঙ্গ বাছাই করা যায় তবে সেক্ষেত্রে অভিজ্ঞ হতে হয়।
কোয়েল পাখি পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায় | পোলট্রি রেয়ারিং এন্ড ফার্মিং
)বুকের পালক দেখেঃ
পুরুষ কোয়েলঃ সাধারনত পুরুষ কোয়েলের বুকের দিকের পালক গুলা গাঢ় বাদামি কালারের হয়ে থাকে।
মহিলা কোয়েলঃ মহিলা কোয়েলের বুকের দিকের পালক বাদামি কালারের মাঝে মাঝে কালো রঙ্গের ফোটা ফোটা থাকে।দেখতে ফুলের মত মনে হয়।
কোয়েলের বয়স ২৫ দিন না হলে এই পালক দেখে পুরুষমহলা শনাক্ত করা যায় না।কারন ২০ দিনের কম বয়সী বাচ্চাদের বুকের কালার দেখতে প্রায় একইরকম হয়ে থাকে।
ডাক শুনেঃ
পুরুষ কোয়েলঃ সাধারনত পুরুষ কোয়েল গলা টানা দিয়ে উচু হয়ে প্রচুর ডাকাডাকি করে।
তবে কোয়েলের বয়স যখন ৩৫ দিনের বেশি হয় তখনই কেবল এরা ডাকাডাকি করে থাকে।তাই ৩৫ দিনের কম বয়সয় পাখি এই পদ্ধতিতে সনাক্ত করা যায় না।
মহিলা কোয়েলঃ মহিলা কোয়েল সাধারনত ডাকাডাকি করে না।
পায়ুপথ দেখেঃ
পুরুষঃ প্রাপ্ত বয়স্ক কোয়েল (৪০৪৫ দিন বয়সীএর পায়ুপথের দিকে টিউমারের মত ফোলা অংশ দেখা যায়এখানে হাল্কা চাপ দিলে সাদা ফেনার মত বের হবে।
মহিলাঃ মহিলা কোয়েলের পায়ুপথে এরকম কোনো ফোলা অংশ থাকে না।স্বাভাবিক ও প্লেইন থাকে।
বিঃদ্রঃ এক্ষেত্রে কোয়েলের বয়স ৪০৪৫ দিন হতে হবে।
পুরুষ ও মহিলা কোয়েল

পুরুষ ও মহিলা কোয়েল চেনার উপায় নিয়ে বিস্তারিত ঃ

Leave a Comment